Buy me a coffee
Home Poems জংলি গোলাপ
📜 A poem by Sakib Jawhar

জংলি গোলাপ

Wild Rose
📅 Nov 11, 2026⏱ 2 min readBengali

The love of a wild rose discarded for money and status.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

ধুলোর উপর আছড়ে ফেলো আমায়,
যতবার খুশি পিষে ফেলো—
রক্তাক্ত হই আমি,
হয় পুরো শরীর।
অথচ কী দোষ ছিল আমার?
চোখেরই ভাষা পড়তে না পারো,
মনের ভাষাও কি পারো না?
নয়তো ক্ষত-বিক্ষত শরীরের ভাষাও?
শত-সহস্র বছরের পুরোনো এই সমাজের
নিয়মের বেড়াজাল—শুধুই
টাকা নামক কাগজের নোটে বন্দী!
একটু বিলাসী জীবন, একটু আরাম-আয়েশ,
একটু সুন্দর ভবিষ্যতের পেছনে ছুটছি—
তুমি, আমি, আমরা সবাই!
প্রশ্ন শুধু এক জায়গাতেই—
কী পেলে আমায় কষ্ট দিয়ে?
তোমার সাথে যখন পরিচয়,
তখনও আমি যা ছিলাম,
আজকেও ঠিক তাই—
সমাজের নিচু শ্রেণীর,
ভাগ্যান্বেষণে ছুটে চলেছি প্রতিক্ষণ!
অথচ তুমি,
এই জংলি গোলাপকে
স্থান দিয়েছ তোমার খোঁপায়,
ঘ্রাণ নিয়েছ বুক ভরে,
স্বপ্ন দেখিয়েছ সাথী হওয়ার, ভালোবাসার!
অথচ এই সামান্য গোলাপকে
পাপড়িগুলো সামান্য শুকিয়ে আসতেই
ছুঁড়ে ফেলেছ আবার রাস্তার পাশের ডাস্টবিনে—
অবলীলায়, অবহেলায়, ঘৃণায়,
প্রায়শ্চিত্তবিকারহীন ভঙ্গিতে!
আমার আজন্ম সাথী হওয়া
কাঁটার সামান্য আঘাত
তোমার ঠিক সহ্য হয়নি!
তুমি… তুমি বেছে নিয়েছ সুমসৃণ পথ,
যেখানে কাঁটার আঘাত নেই,
রক্তের গন্ধ নেই,
আছে শুধু স্বর্ণমোচিত স্বপ্নের মোড়ক!
আমি পড়ে রইলাম
সেই জংলি গোলাপ—
যার ফুল ফোটে,
কিন্তু তার ডাক পড়ে না কোনো উৎসবে,
আবেগে কিংবা ভালোবাসায়!
তোমার ভালোবাসা ছিল সময়ের অতিথি,
আমার ভালোবাসা ছিল আজীবনের দায়—
এই তফাতটাই আমাকে একা করে দিল!
আমি জানি, সবাই পারে না
ভালোবাসা সারাজীবন ধরে রাখতে,
কিন্তু কেউ কেউ সাজিয়ে রাখতে জানে,
ঘর বাঁধতে জানে!
তাই আজও এই জংলি গোলাপটা
কাঁটা বুকে নিয়েই দাঁড়িয়ে আছে—
যদি কখনো ফিরে তাকাও,
দেখতে পাবে—
ফুল হয়ে ফুটে চলেছি প্রতি বসন্ত,
শুকিয়েছি, কিন্তু ফুরিয়ে যাইনি;
রোদ-ঝড়-বৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছি
সেই বুনো স্পৃহায়,
ভালোবাসার এক নশ্বর প্রতিবিম্ব হয়ে।
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee