🌐 This poem is shown in its original Bengali.
ফাগুন যখন বাঁধনহারা
শোনাবে কি গান পাগল করা?
কেমন করে বাঁচি বলো
তোমারই এমন সঙ্গ ছাড়া…
শোনাবে কি গান পাগল করা?
কেমন করে বাঁচি বলো
তোমারই এমন সঙ্গ ছাড়া…
ভালোবাসার ছয় তারেতে
সেই গানেরই মূর্ছনাতে
বিভোর আমি, বিভোর তুমি,
বিভোর সারা আকাশ-ভূমি..!
সেই গানেরই মূর্ছনাতে
বিভোর আমি, বিভোর তুমি,
বিভোর সারা আকাশ-ভূমি..!
চাঁদটাকে কাছে টেনে
তারাদেরই আগুন জ্বেলে
রাত কাটাবো তুমি-আমি,
সাক্ষী মোদের অন্তর্যামী..!
তারাদেরই আগুন জ্বেলে
রাত কাটাবো তুমি-আমি,
সাক্ষী মোদের অন্তর্যামী..!
সুরের এই মায়াভুবনে
বাঁধা পড়েছি আমরা দু’জনে
ভয় লাগে ওগো সখি আমার,
কি হবে মোর তোমা বিহনে…?
বাঁধা পড়েছি আমরা দু’জনে
ভয় লাগে ওগো সখি আমার,
কি হবে মোর তোমা বিহনে…?
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


