Buy me a coffee
Home Poems স্বপ্নবাজ
📜 A poem by Sakib Jawhar

স্বপ্নবাজ

The Dreamer
📅 Nov 11, 2026⏱ 1 min readBengali

Two dreamers lost in an imagined world beside the clouds on a hilltop.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

কল্পলোকের কল্পনাতে
চল হারাই দুজনাতে,
বাস্তবতার বিষাক্ততা
মুছে দেবে কোমলতা…!
তোমার আমার কান্না ঝরে,
প্রকৃতির তাই কষ্ট বাড়ে!
মেঘের ভিতর কান্না রাখা,
বৃষ্টি দিয়ে যায় যে দেখা!
অচেনা এক রাজ্যে চল,
তুমি আমি যাই হারিয়ে,
মনের যত কষ্টগুলো
আকাশেতে দিই উড়িয়ে!
পাহাড়চূড়ায় মেঘের পাশে,
সূর্য যেথায় ওঠে হেসে…
সেইখানেতে চল না দুজন,
চিরতরে যাই যে মিশে!
একলা কভু অন্ধকার
সঙ্গী হবে না তোমার-আমার…
এর থেকে বেশি কিছু
তোমার-আমার কী দরকার?
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee