🌐 This poem is shown in its original Bengali.
সে আসে ধরাতে প্রজাপতি হয়ে,
আমি উড়তে চাই তার সাথে—
কিন্তু আমি ডানাবিহীন এক ক্ষুদ্র প্রাণ,
তার নির্ভীক ডাকে স্থবির হয়ে যাই।
আমি উড়তে চাই তার সাথে—
কিন্তু আমি ডানাবিহীন এক ক্ষুদ্র প্রাণ,
তার নির্ভীক ডাকে স্থবির হয়ে যাই।
সব পঙ্কিলতার জাল পেছনে ফেলে
অপেক্ষায় থাকি সময়ের—
একদিন হয়তো বদলে যাব,
হয়ে উঠব এক নতুন মানুষ।
অপেক্ষায় থাকি সময়ের—
একদিন হয়তো বদলে যাব,
হয়ে উঠব এক নতুন মানুষ।
(পুনশ্চ: হঠাৎ করেই খেয়াল করলাম, বাংলা কবিতার আসরে এটি আমার পঞ্চাশতম কবিতা! আমি ঠিক জানি না, আমি যা লিখি তা আদৌ কবিতার মানদণ্ডে উত্তীর্ণ হয় কি না; কিন্তু মনের ভাব ও চিন্তা প্রকাশ করার এই সুযোগটি অমূল্য। আমার কবিতার এই ছোট্ট ডিজিটাল ডায়েরিতে অনেকেই নিয়মিত ঢুঁ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছেন—আমি যারপরনাই কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য ও অকৃত্রিম। পরিশেষে, বাংলা কবিতা প্ল্যাটফর্মের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সকলকে জানাই ভালোবাসা। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফল আমি সহ আরও অনেকেই উপভোগ করছি, যা ধন্যবাদ দিয়ে শেষ করার মতো নয়।
ভালো থাকবেন সবাই, এই অধমের ভালোবাসা নেবেন!)
ভালো থাকবেন সবাই, এই অধমের ভালোবাসা নেবেন!)
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


