🌐 This poem is shown in its original Bengali.
সখী এই তো আমি, তোর ভয় কিরে?
সুখ আসবেই, আসুক না হয় একটু ধীরে..
দুখকে বানাবো তোর পায়ের নূপুর
হাত বুলাবো আমি তোর মাথার ওপর..
ঘুমাবি তুই সারাটা দুপুর।
মেঘকে বানাবো তোর কোল বালিশ
আমার কোলে নাহয় মাথাটা রাখিস...
সুখ আসবেই, আসুক না হয় একটু ধীরে..
দুখকে বানাবো তোর পায়ের নূপুর
হাত বুলাবো আমি তোর মাথার ওপর..
ঘুমাবি তুই সারাটা দুপুর।
মেঘকে বানাবো তোর কোল বালিশ
আমার কোলে নাহয় মাথাটা রাখিস...
বৃষ্টি হবে সারা বিকেল দুপুর
পায়ে পরাব তোর আলতা নূপুর
রাঙা পায়ে বের হবি তুই
সঙ্গী তোর বেলী, চাঁপা, জুঁই...
ফুল রাজ্যের রানি হবি,
আমায় কি তখন সঙ্গে নিবি..?
পায়ে পরাব তোর আলতা নূপুর
রাঙা পায়ে বের হবি তুই
সঙ্গী তোর বেলী, চাঁপা, জুঁই...
ফুল রাজ্যের রানি হবি,
আমায় কি তখন সঙ্গে নিবি..?
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


