🌐 This poem is shown in its original Bengali.
ঢাল হয়ে তুই থাকবি কিসে?
আমার কষ্টে আমার বিষে?
তার চাইতে থাকিস মিশে
ধানের ক্ষেতের প্রতিটি শীষে..
আমার কষ্টে আমার বিষে?
তার চাইতে থাকিস মিশে
ধানের ক্ষেতের প্রতিটি শীষে..
শিশির ভেজা প্রতিটি ভোরে
শিশির হয়ে থাকব ঘিরে
চুপিসারে, চুপটি করে
শত কোটির অজানা ভিড়ে..
শিশির হয়ে থাকব ঘিরে
চুপিসারে, চুপটি করে
শত কোটির অজানা ভিড়ে..
ভালোলাগার প্রতিটি ভেলায়
গানের তালে মাথা দোলায়
স্পন্দন সুর আমার জীবনের
সকল রকম সুখ স্বপ্নের...
সেই খানে তুই বাঁধিস বাসা
এটিই যে মোর পরম আশা..
গানের তালে মাথা দোলায়
স্পন্দন সুর আমার জীবনের
সকল রকম সুখ স্বপ্নের...
সেই খানে তুই বাঁধিস বাসা
এটিই যে মোর পরম আশা..
দুঃখ কষ্টে ঢাল হবি তুই?
এটা আমি কেমনে সই?
এর চাইতে ঢের ভালো
মরণই হোক আমার আলো..
এটা আমি কেমনে সই?
এর চাইতে ঢের ভালো
মরণই হোক আমার আলো..
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


