🌐 This poem is shown in its original Bengali.
আজ রাতে তুমি দেখেছ কি রাতের আকাশ?
মুগ্ধ বিমোহিত করা চাঁদ কচি হৃদয়ের ত্রাস!
এ যেন পুরোপুরি সাজানো ফাঁদ
নিস্তার নেই এ থেকে, সামনে গভীর খাঁদ
এ খাঁদে পড়লে মনে হয় এটাই তো ভাল
ভালো নয় বন্ধু এ যে বিষণ্ণতার কালো
লাগলেই এ কালিমা লেপে যাবে সারা জীবনময়
কষ্টেই রবে ডুবে ভাবালুতায় তন্ময়
মুগ্ধ বিমোহিত করা চাঁদ কচি হৃদয়ের ত্রাস!
এ যেন পুরোপুরি সাজানো ফাঁদ
নিস্তার নেই এ থেকে, সামনে গভীর খাঁদ
এ খাঁদে পড়লে মনে হয় এটাই তো ভাল
ভালো নয় বন্ধু এ যে বিষণ্ণতার কালো
লাগলেই এ কালিমা লেপে যাবে সারা জীবনময়
কষ্টেই রবে ডুবে ভাবালুতায় তন্ময়
তাই বলি হও সাবধান!
বল শপথ করি!
এমন চাঁদ দেখবোনা আর যদিও বা যাই মরি..
বল শপথ করি!
এমন চাঁদ দেখবোনা আর যদিও বা যাই মরি..
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


