Buy me a coffee
Home Poems মন দরিয়া
📜 A poem by Sakib Jawhar

মন দরিয়া

River of the Heart
📅 Nov 11, 2026⏱ 1 min readBengali

Promising to bloom flowers of joy on the endless river of a beloved's heart.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

দেখ সখী তোর মন দরিয়ায়
কোন নাও আজ ঘুরে বেড়ায়
মন যে এক অকূল পাথার
তরী তীর খুঁজে পাবে কি আর?
দরিয়ার এই অকূল জল
সব কি তোর চোখের জল?
এত তোর দুঃখ কিসে
একটিবার মোরে বল..
আজ হয়তো মোর সুখের সময়
কষ্ট দিবি, যদি এই তোর ভয়..
তবে আমি তোকেই বলি
তুই যে আমার মনের কলি..
দুজন মিলে ফুটাবো যে ফুল
তাতেই মিলবে তোর সুখের দু’কূল
জোছনা কি তবে সেতু শুধু তোমার মাঝে আমার..?
কেন করো সখী শুধু বারে বারে প্রহার..?
হৃদয়টাকে নিংড়ে দিয়ে ফুটাবো রক্তগোলাপ
তবুও কি বলেই চলবে মিথ্যে সকল প্রলাপ..?
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee