🌐 This poem is shown in its original Bengali.
প্রিয়া,
কেমন আছো তুমি?
আশা করি ভালোই!
প্রায় ৪৫০০ মাইল দূরে বসে
লিখছি তোমাকে!
সেই যে ছেলেবেলায় গল্পের বইতে পড়া
পঙ্খীরাজের ডানায় চাপার শখ,
সেই শখ মেটাতে যে উড়োজাহাজের ডানায় চাপলাম,
আর ফেরা হল না আমার!
কেমন আছো তুমি?
আশা করি ভালোই!
প্রায় ৪৫০০ মাইল দূরে বসে
লিখছি তোমাকে!
সেই যে ছেলেবেলায় গল্পের বইতে পড়া
পঙ্খীরাজের ডানায় চাপার শখ,
সেই শখ মেটাতে যে উড়োজাহাজের ডানায় চাপলাম,
আর ফেরা হল না আমার!
সংসারের টানাটানি,
আজ এর অসুখ, তো কাল তার বিয়ে,
পরশু কারও নতুন ফোন কেনার আবদার,
তো তরশু- বই কিনে দিতে হবে কারও ইশকুলের!
এই সব করে,
নিজের ভাবনাগুলো -
আর কান পেতে শুনি না এখন!
তিন বছর ধরে প্রতিদিন ভাবছি,
এইবার আমি দেশে যাবো!
পদ্মার তীরে টি-বাঁধে বসে
লাল সূর্যটাকে অস্ত যেতে দেখবো!
একটু ফুচকা, একটু বাদাম,
একটু খানি তোমাকে চেয়ে দেখা,
একটু খানি ভালোবাসা!
আজ এর অসুখ, তো কাল তার বিয়ে,
পরশু কারও নতুন ফোন কেনার আবদার,
তো তরশু- বই কিনে দিতে হবে কারও ইশকুলের!
এই সব করে,
নিজের ভাবনাগুলো -
আর কান পেতে শুনি না এখন!
তিন বছর ধরে প্রতিদিন ভাবছি,
এইবার আমি দেশে যাবো!
পদ্মার তীরে টি-বাঁধে বসে
লাল সূর্যটাকে অস্ত যেতে দেখবো!
একটু ফুচকা, একটু বাদাম,
একটু খানি তোমাকে চেয়ে দেখা,
একটু খানি ভালোবাসা!
কিন্তু আর হয়ে ওঠেনা প্রিয়া!
প্রত্যেক বার একটু করে স্বপ্ন জমাই,
মা'র কাছে, তোমার কাছে আসবো বলে,
পিঠের বোঝাটা নামিয়ে
দু-দণ্ড হাঁফ ছেড়ে বাঁচবো বলে..
প্রতিদিনের ১৮ ঘণ্টার কাজের যাঁতা কলে
পিষ্ট এই জীবনের মানে খুঁজে না পাওয়া
এই আধুনিক দাসের কাছে,
ভালোবাসার মানে শুধুই দায়িত্বের বেড়াজালে বন্দি...
যার মুক্তি কেবল মৃত্যুতেই শেষ হয়!
প্রত্যেক বার একটু করে স্বপ্ন জমাই,
মা'র কাছে, তোমার কাছে আসবো বলে,
পিঠের বোঝাটা নামিয়ে
দু-দণ্ড হাঁফ ছেড়ে বাঁচবো বলে..
প্রতিদিনের ১৮ ঘণ্টার কাজের যাঁতা কলে
পিষ্ট এই জীবনের মানে খুঁজে না পাওয়া
এই আধুনিক দাসের কাছে,
ভালোবাসার মানে শুধুই দায়িত্বের বেড়াজালে বন্দি...
যার মুক্তি কেবল মৃত্যুতেই শেষ হয়!
পরিশেষে, স্রষ্টার কাছে শুধু এটুকুই চাওয়া,
ভালো থেকো, সুখে থেকো!
কোন দাবি রাখবো না তোমার প্রতি,
বিশ্বাস করো!
তোমার আমার লাল-নীল সংসার
আর করা হলো না আমার!
ইতি,
তোমারই চিরকাল,
প্রিয়
ভালো থেকো, সুখে থেকো!
কোন দাবি রাখবো না তোমার প্রতি,
বিশ্বাস করো!
তোমার আমার লাল-নীল সংসার
আর করা হলো না আমার!
ইতি,
তোমারই চিরকাল,
প্রিয়
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


