Buy me a coffee
Home Poems কষ্ট
📜 A poem by Sakib Jawhar

কষ্ট

Pain
📅 Nov 11, 2026⏱ 1 min readBengali

The pain woven into creation, and release in a friend's shade.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

কষ্ট সারা সৃষ্টির ভেতর
অশ্রু জমা মেঘের ভেতর
ঝড়ে চাপা দীর্ঘশ্বাস..
স্বস্তি যেন বৃষ্টিপাত..
ধূসর পৃথিবী হয় যে লীন
সৃষ্টির ভেতর কষ্টের ঋণ
কষ্টেরা দেয় মরণ আঘাত
নির্ঘুম তাই প্রতিটি রাত..
নীল আকাশেরই নীলিমা
কষ্টেরই যেন প্রতিমা..
ছোবলে ছোবলে নীলচে তেমন..
শিবের দেহের কণ্ঠ যেমন!
সন্ধ্যার তাই লালচে আলো
কষ্টের চেয়ে ঢের ভালো..
অবজ্ঞায় হারাই ভালবাসার মায়া
তাতে কি বন্ধু..?
তুই যে রয়েছিস হয়ে সুখের ছায়া..
তাই আজ আমার অপার সুখ
কষ্টেরা হারায়..
ফের দেখা পাই নিজ হাসিমুখ..
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee