🌐 This poem is shown in its original Bengali.
দূরত্ব বেড়েছে কি বন্ধু..?
নাকি আমরা এগিয়েছি..?
নাকি সময় নিষ্ঠুর..
করে দিচ্ছে স্মৃতিগুলো বেদনা বিধূর..
নাকি আমরা এগিয়েছি..?
নাকি সময় নিষ্ঠুর..
করে দিচ্ছে স্মৃতিগুলো বেদনা বিধূর..
হয়তোবা বেড়েছে ব্যস্ততা
বেড়েছে শুভাকাঙ্ক্ষী তোমার..
আগের মতো হয় না দেখা..
কিন্তু তোমাকে ছাড়া লাগছে ওগো..
আমার বড় একা..
বেড়েছে শুভাকাঙ্ক্ষী তোমার..
আগের মতো হয় না দেখা..
কিন্তু তোমাকে ছাড়া লাগছে ওগো..
আমার বড় একা..
তবুও বন্ধু দেখছ কি তুমি
তোমায় যে ভাবছি,
আগের মতোই আমি...
দূরত্ব বাড়ছে কি বন্ধু
জীবন হতে সুখের?
কষ্ট পাচ্ছ কি বন্ধু
মুখোশ পরা নানা লোকের..?
তোমায় যে ভাবছি,
আগের মতোই আমি...
দূরত্ব বাড়ছে কি বন্ধু
জীবন হতে সুখের?
কষ্ট পাচ্ছ কি বন্ধু
মুখোশ পরা নানা লোকের..?
জেনে রাখ তবে বন্ধু তুমি
মর্ত্য এক কষ্ট ভূমি
নানা রঙে, নানা ভাবে
কষ্ট তুমি পেয়েই যাবে..
মর্ত্য এক কষ্ট ভূমি
নানা রঙে, নানা ভাবে
কষ্ট তুমি পেয়েই যাবে..
তবে একটা সময় আসবে তোমার
রেখ আত্মবিশ্বাস.. আর একটু অহঙ্কার
আর চাও যদি রেখ সাথী
বন্ধুত্ব মোদের.. তোমার বাড়াবে গতি!
রেখ আত্মবিশ্বাস.. আর একটু অহঙ্কার
আর চাও যদি রেখ সাথী
বন্ধুত্ব মোদের.. তোমার বাড়াবে গতি!
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


