The Eternal Love

শীতের দুঃখগাথা

শীতের দুঃখগাথা!

শীত চলে গেল প্রায় জানো?
অনেক ব্যস্ততার ভিড়ে শীতের
কাঁপুনি টের পাওনা মনে হয়?
ঝড়া পাতার উপর যে অভিমান
জমে ছিল আমার শিশির হয়ে –
তারাও শুকিয়ে গেছে প্রায়,
কুয়াশা হয়ে তোমাকে জড়িয়ে
থাকায় হবে না মনে হয়!

অথচ, প্রিয়া!
মনে আছে গত বসন্তের কথা?
কিংবা গেল শীতকালটা?
উষ্ণতার চাদরে এক সাথে
বন্দী ছিলাম দুজনে?
প্রেমময় জগতে কাঠ কয়লার
নিভু আগুনের উষ্ণতার প্রয়োজন পড়েনা
অথচ এই শীতে,
জ্বলন্ত অঙ্গারে জ্বলে ছাড়খার
আমি-তুমি দুজনেই!

কি ভুল ছিল আমার?
কি দোষ ছিল, জানা হল না আজও!

না, তোমাকে স্বার্থপর বা অপরাধী
ঠাওরানোর দুঃসাহস আমার নেই
প্রতিদিন দূর থেকেই তোমার ক্লান্ত-বিধ্বস্ত
মুখ খানা দেখেই বলে দিতে পারি
ভালো নেই তুমি, পেছনের পিছুটান
ডাকে রোজ তোমায়!
অভিমানের এই খেলায়-
পরাজিত আমরা দুজনেই!

কি ভুল ছিল আমার?
কি দোষ ছিল, জানা হল না আজও!
শিশিরে ভেজা এই মাঘের শেষ দিনগুলোতে
এই নিঃসঙ্গ একাকী জীবন প্রকৃতির মতোই
রুক্ষ, রূঢ় ও বিষন্ন!
সময়ের বেহিসেবী অস্থিরতায়,
পেছনে ফেলে যত জঞ্জাল-অভিমান
থাক না পড়ে,
জীবন আবার এগিয়ে যাক
নতুন ভোরে-
ফাল্গুনের নতুন দিগন্তে!


Copyright: Sakib Jawhar, 2025


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *