🌐 This poem is shown in its original Bengali.
পেছনে ফেলে আসা সময়ের প্রলোভনে
হারিয়েছি যা, পেয়েছি যা, সব ভুলে
করতে চাই আমার মননের প্রায়শ্চিত্ত
ছুঁতে চাই সেই সব দিনগুলি
যেখানে গড়েছি পাপের পাহাড়
শত সহস্র খদ্দেরের কাছে বেচেছি বিবেক আমার
পাপাত্মার কাছে রেখে বন্ধক নিজ আত্মা
ফেলেছি হারিয়ে মনুষ্যত্বের শেষ ঠিকানা!
হারিয়েছি যা, পেয়েছি যা, সব ভুলে
করতে চাই আমার মননের প্রায়শ্চিত্ত
ছুঁতে চাই সেই সব দিনগুলি
যেখানে গড়েছি পাপের পাহাড়
শত সহস্র খদ্দেরের কাছে বেচেছি বিবেক আমার
পাপাত্মার কাছে রেখে বন্ধক নিজ আত্মা
ফেলেছি হারিয়ে মনুষ্যত্বের শেষ ঠিকানা!
কি লাভ ওসবে?
কি পেয়েছি সেই কড়ির পাহাড়ে,
যা বেয়ে চলেছিলাম প্রতিদিন, প্রতিরাত?
গড়েছি বিমূর্ত সময়,
রক্তাক্ত পায়ে হেঁটেছি আমি।
আমি বানিয়েছি এক বিমূর্ত সময়,
যেখানে সত্য ছিল নির্বাসিত।
মিথ্যার আয়নায় মুখ দেখে
মানবতাকে ত্যাগ করেছি নির্লজ্জভাবে।
শেষমেশ নিজেকেই তুলে দিয়েছি
শয়তানের বৃত্তে—
একটি নামহীন আত্মসমর্পণ।
কি পেয়েছি সেই কড়ির পাহাড়ে,
যা বেয়ে চলেছিলাম প্রতিদিন, প্রতিরাত?
গড়েছি বিমূর্ত সময়,
রক্তাক্ত পায়ে হেঁটেছি আমি।
আমি বানিয়েছি এক বিমূর্ত সময়,
যেখানে সত্য ছিল নির্বাসিত।
মিথ্যার আয়নায় মুখ দেখে
মানবতাকে ত্যাগ করেছি নির্লজ্জভাবে।
শেষমেশ নিজেকেই তুলে দিয়েছি
শয়তানের বৃত্তে—
একটি নামহীন আত্মসমর্পণ।
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


