Buy me a coffee
Home Poems শান্তির নীড়
📜 A poem by Sakib Jawhar

শান্তির নীড়

Nest of Peace
📅 Nov 11, 2026⏱ 1 min readBengali

Waiting for a loved one who has gone back to the childhood home.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

চলে যাচ্ছ তুমি আজ বহু দূরে
শহর ছেড়ে পাহাড় ঘুরে
প্রিয় তোমার সেই বাড়িতে
তোমার শৈশবের খেলা ঘরে
তোমার ছোট্ট পায়ের চিহ্ন রেখে
আকাশ তোমায় দেয় তিলক এঁকে
বাতাস যেথায় জড়িয়ে তোমায়
চাঁদকে দিয়ে গল্প শোনায়..
সেই খানে তুমি যাচ্ছ ফিরে
আপন সেই শান্তি নীড়ে..
তবু জান কি তুমি একটা কথা?
তোমা বিহনে যে পাব ব্যথা..
তবুতো শান্তি এই..
তোমায় ফিরে আসতে হবেই..
রইবো আমি প্রতীক্ষায়
গল্প শোনার অপেক্ষায়..
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee