🌐 This poem is shown in its original Bengali.
সেদিনের সেই ধুলো মাখা
রাস্তার বাস স্টেশনে -
বসে ছিলে এক কোণে
আনমনে...
রাস্তার বাস স্টেশনে -
বসে ছিলে এক কোণে
আনমনে...
তোমাকে দেখেছি না জানি
কোন কারণে?
ফিরিয়ে নিয়ে নিজ দু'চোখ
বুঝিয়েছি নিজেকে, ওদিকে দোযখ!
ফিরে আসতে চেয়েছি,
হারাতে চাই নি হৃদয় অকারণে,
কিন্তু তোমাকে,
দেখেছি বারবার গোপনে!
কোন কারণে?
ফিরিয়ে নিয়ে নিজ দু'চোখ
বুঝিয়েছি নিজেকে, ওদিকে দোযখ!
ফিরে আসতে চেয়েছি,
হারাতে চাই নি হৃদয় অকারণে,
কিন্তু তোমাকে,
দেখেছি বারবার গোপনে!
মায়াতে ভ্রম, মায়া ভরা সেই দুচোখ
আসুরিক শক্তিতে টেনেছে বারবার,
ছিন্নমস্তা হয়ে কতল করেছ আমায় আনমনে
তবু ফিরতে পারিনি,
হারাতে চাই নি হৃদয় অকারণে!
আসুরিক শক্তিতে টেনেছে বারবার,
ছিন্নমস্তা হয়ে কতল করেছ আমায় আনমনে
তবু ফিরতে পারিনি,
হারাতে চাই নি হৃদয় অকারণে!
কিন্তু তোমাকেই, শুধু তোমাকেই,
দেখেছি বারবার গোপনে!
অস্ফুট প্রেমের গোপন সমাধি,
রাস্তার সেই বাস স্টেশনে!
দেখেছি বারবার গোপনে!
অস্ফুট প্রেমের গোপন সমাধি,
রাস্তার সেই বাস স্টেশনে!
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


