🌐 This poem is shown in its original Bengali.
কিছু যাত্রা এখনো বাকি আছে আমার
পেছনে ফেলে এসেছি যে গ্রাম ও শহর
চোখে দেখে আসা বিলীয়মান মানব সভ্যতা
ফেলে আসা সুগন্ধি ফুল,
কিছু স্মৃতি, যা না থাকলেই বোধকরি ভালো লাগতো
পেছনে ফেলে এসেছি যে গ্রাম ও শহর
চোখে দেখে আসা বিলীয়মান মানব সভ্যতা
ফেলে আসা সুগন্ধি ফুল,
কিছু স্মৃতি, যা না থাকলেই বোধকরি ভালো লাগতো
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা হয় নাই আমার
আমার ক্ষুদ্র প্রাণে এত কষ্ট সয় না,
পরিযায়ী পাখিদের মতো আমরা মানুষেরা
মুক্ত নই, আমরা বন্দি নিজেদের গণ্ডিতে,
আত্মাতে, আত্মীয়তার শিকলে,
নিজ মানচিত্রের বেড়াজালে।
সব সৃষ্টির সেরা হলেও, নিজেদেরকে আমরা
বন্দি করে রেখেছি অচ্ছুৎ করে,
পাসপোর্টে, চামড়ার রঙে, জাতীয়তার বেড়াজালে!
আমার ক্ষুদ্র প্রাণে এত কষ্ট সয় না,
পরিযায়ী পাখিদের মতো আমরা মানুষেরা
মুক্ত নই, আমরা বন্দি নিজেদের গণ্ডিতে,
আত্মাতে, আত্মীয়তার শিকলে,
নিজ মানচিত্রের বেড়াজালে।
সব সৃষ্টির সেরা হলেও, নিজেদেরকে আমরা
বন্দি করে রেখেছি অচ্ছুৎ করে,
পাসপোর্টে, চামড়ার রঙে, জাতীয়তার বেড়াজালে!
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


