In search of the impossible

অসিত অশ্বডিম্বের অন্বেষণ

এক নাগরিক সন্ধ্যায়
হয়ে যাক কিছু ভুল,
পিছে ফিরে তাকালে
পাবো কাঁটা, নয় ফুল!

ভুল- ভুলে যাও,
পশ্চিমে মাথা নত করে নাও,
ফেরারি মিছে সময়ে,
শুধু গলা ছেড়ে সত্য গাও!  

প্রশাসন: অচেতন
আজ অন্ধ যুধিষ্ঠির,
বাড়াবাড়ি সত্যে
নেমে যেতে পারে শীর!  

ছটফটে পাখি,
ডানাকাটা আজ –
মিছে পড়া শোনায়
মেলে নাকো কাজ!

তবে ছাপ সবুজ বই
তেপান্তরে পাড়ি দেই,  
রবে আত্মা স্বদেশে
কঙ্কাল পরদেশে!  

ডলারে-দিরহামে
আবার জাগুক দেশ,
মরে যাক-পচে যাক মানুষ
চাই শুধু রেমিট্যান্স!

তবে মিছেই গাই
দেশের-জীবনের গান,
দেশপ্রেম বহুদূর-
প্রেমিক অজ্ঞান!

জানি না কবে
জাগবে প্রকৃত মানুষ,
হবে পাঞ্জেরী হুঁশিয়ার?
সময় এসেছে জাগবার এবার –
হয়ে আগুয়ান-বলীয়ান্‌,
হও তুমি সোচ্চার!


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *