Buy me a coffee
Home Poems এক চিমটি ভা লো বা সা!
📜 A poem by Sakib Jawhar

এক চিমটি ভা লো বা সা!

A Pinch of Love
📅 Nov 11, 2026⏱ 1 min readBengali

A comic poem: a husband's noodle disaster, and a pinch of love.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

গিন্নি আছেন বাইরে
এই সুযোগ আর কবে পাইরে!
রান্না করে দেখিয়ে দেবো
আমার মত শেফ আর নাইরে!
সময় খুব স্বল্প,
জ্ঞানও আমার অল্প!
নুডলস ছাড়া মিলবে না
আর অন্য কোন অন্ন!
মিনিটে ২ এর মামলা
খাটবো কেন কামলা?
রান্না করেই খালাস আমি
খাবো দুজন ভরে গামলা!
তবে কাটো এবার পিয়াজ
ওরে বাপরে সে কি ঝাঁজ!
চোখে আসে পানি,
এ কেমন হয়রানি,
কানতে কানতে কাটলো শেষে
শখের আঙ্গুল খানি!
এবার ফুটাও শুধু নুডলস
ভাজো সাথে ডিম,
নচ্ছার তেল ছিটকে পড়ে
তা-ধিন, তা-ধিন!
ভাজা শেষে দেখি,
ওমা একি একি!
শখের নুডলস সিদ্ধ হয়ে
গেছে একদম ভর্তা হয়ে।
দুঃখের চোটে হেসে,
চুলায় দিলাম শেষে।
তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে
তৈরি নুডলসের ঝাল ভর্তা!
বাসায় এসে গিন্নি
কি করেছ বল এক্ষুনি!
সব দেখেশুনে শেষে,
গিন্নি মরেন হেসে!
দুজন মিলে ভর্তা নুডলস
খাচ্ছি ভালোবেসে!
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee