Buy me a coffee
Home Poems ডুবসন্ধ্যা
📜 A poem by Sakib Jawhar

ডুবসন্ধ্যা

Drowning Dusk
📅 Nov 11, 2026⏱ 1 min readBengali

Drowning in a river of love, called back again and again by its dark, spellbinding light.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

কোনো এক সন্ধে বেলায়...
তোমার প্রেমের গাঙে
ডুব দিয়েছিলাম আমি...
কচুরিপানার জটের ভেতর
হারিয়ে যাওয়া শ্বাস,
পচা শামুকের গন্ধ মেখে
ভিজে উঠত আকাশ।
লতানো জলজ বাহুর টানে
ডুবে যেত প্রাণ,
তোমার নামে অন্ধ নদী
শুনাতো অবিরাম গান।
আমার নিঃশেষ ফুসফুসে
শেষ আলো যখন ক্ষয়,
ঠিক তখনই আগুন হয়ে
জ্বলে উঠলে তুমি হায়
আমি জানি না—
এ কি ভালোবাসা?
নাকি অবহেলার নতুন ভাষা?
তবু তোমার গাঙের আলো
ডাকে আমায় বারে বার,
ডুবতে ডুবতে বেঁচে উঠি
এ যে আমার চির অন্ধকার।
ওহ্ দেবী...
তুমি কি প্রেম?
নাকি নিঃশেষ হওয়ার ডাক?
তোমার নিকষ মায়াবী আলো
আজও আমায় করে ছারখার...
আজও আমায় করে ছারখার...
জোয়ার আসলে ভাঙা পাড়ে
রেখে যায় অসীম ক্ষয়,
তোমার নীরব বিদায়েরও
ছিল না মোর কোনো ভয়।
তবু সন্ধ্যা নামলেই আজ
নদী ডাকে চুপে,
ডুবে যাওয়া স্মৃতিগুলো
জেগে ওঠে নিঠুর রূপে।
আমি এখনও দোষ দিই না
তোমার নিঠুরতাকে,
কারণ অন্ধ এই চোখে প্রেমের আগুন
তুমিই প্রথম এঁকেছিলে।
যদি আবার ডুবি আমি
তোমার নদীর তলে,
তবে আমায় খুঁজো না আর
কচুরিপানার দলে।
কারণ আমি আলো হয়ে
মিশে যাব জলে,
তোমার ভাঙা ভালোবাসার
শেষ ঢেউয়ের ছলে...
তবু তোমার গাঙের আলো
ডাকে আমায় বারে বার,
ডুবতে ডুবতে বেঁচে উঠি
এ যে আমার চির অন্ধকার।
ওহ্ দেবী...
তুমি কি প্রেম?
নাকি নিঃশেষ হওয়ার ডাক?
তোমার নিকষ মায়াবী আলো
আজও আমায় করে ছারখার...
আজও আমায় করে ছারখার...
তোমার গাঙের আলো...
তোমার গাঙের আলো...
আজও আমায় ডাকে বারবার...
বারবার..
বারবার..
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee