🌐 This poem is shown in its original Bengali.
বৃষ্টির মাঝে পড়ন্ত এক বিকেলে
সীমিত আলোয়,
রক্তিম প্রায় সূর্যটাকে পিছনে ফেলে
ঘুরে সরে দাঁড়িয়ে
চলমান গাড়িটা থেকে
দেখলাম, তুমি এসেছ।
সীমিত আলোয়,
রক্তিম প্রায় সূর্যটাকে পিছনে ফেলে
ঘুরে সরে দাঁড়িয়ে
চলমান গাড়িটা থেকে
দেখলাম, তুমি এসেছ।
খুব সাধারণ কিছু কথা
বাকি সময়টাকে নির্বাক,
আধো চাহনি,
আঙুলটুকু ছোঁয়ার চেষ্টা,
কিংবা হয়তো কথাচ্ছলে
তোমার দিকে তাকানো,
সময়গুলো যেন কেমন করে
পার হয়ে যায়..
বাকি সময়টাকে নির্বাক,
আধো চাহনি,
আঙুলটুকু ছোঁয়ার চেষ্টা,
কিংবা হয়তো কথাচ্ছলে
তোমার দিকে তাকানো,
সময়গুলো যেন কেমন করে
পার হয়ে যায়..
আবার আমাদের চলতে থাকা,
ঢাকা শহরের আদি ও অকৃত্রিম
কাদা মাখা, ভাঙ্গাচোরা, জ্যান্ত রাজপথে
গলি, ঘুপচি, আর নাগরিক সোসাইটির
রাস্তা গুলো ফেলে পার হয়ে যাই
অনন্ত সময়ের পথে আমরা
এই তো আমাদের দিনলিপি...
ঢাকা শহরের আদি ও অকৃত্রিম
কাদা মাখা, ভাঙ্গাচোরা, জ্যান্ত রাজপথে
গলি, ঘুপচি, আর নাগরিক সোসাইটির
রাস্তা গুলো ফেলে পার হয়ে যাই
অনন্ত সময়ের পথে আমরা
এই তো আমাদের দিনলিপি...
এমন সাধারণ কিছু গল্পের
অসাধারণ প্রেমময় আকার প্রায়
প্রতিদিন পায়,
প্রতি বেলাতে, প্রতিমুহূর্তে...
অসাধারণ প্রেমময় আকার প্রায়
প্রতিদিন পায়,
প্রতি বেলাতে, প্রতিমুহূর্তে...
ভালোবাসার এ অবুঝ বন্ধন,
অবুঝ মনে কেবলই অবচেতন,
আমার প্রার্থনায়, কল্পনায়,
কেবলই একজন, তুমি!
অবুঝ মনে কেবলই অবচেতন,
আমার প্রার্থনায়, কল্পনায়,
কেবলই একজন, তুমি!
✒️
Sakib Jawhar© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.


