Buy me a coffee
Home Poems চোরাবালি
📜 A poem by Sakib Jawhar

চোরাবালি

Quicksand
📅 Nov 11, 2026⏱ 1 min readBengali

A life stuck in untimely quicksand, with loveless memories.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

অসময়ের চোরাবালিতে আটকা পড়েছি আমরা
চোরাবালির ঘূর্ণিপাকে জীবন ওষ্ঠাগত..
ভাগ্য ক্রন্দনরত..
জীবন ধীরে ধীরে রচনা করছে নিজ কবরস্থান
যেখানে শুধুই হাহাকার
নেই সুখের সমাহার..
কালো অভিশাপে আচ্ছন্ন পুরো পৃথিবী
এর মাঝেও কি মনে পড়ে তোমার কারও স্মৃতি?
হতাশার জাল বুনে বুনে মাঝে মাঝে যাই থেমে
তবু তোমার কথা কখনও যাইনা ভুলে...
কখনও দেখিনি আমি তোমার দুচোখে মায়া
কখনও দেখিনি আমি তোমার দুচোখে স্বপ্নের ছায়া
কখনও দেখিনি আমি ভালবাসার প্রবল আকুতি
কখনও দেখিনি আমি তোমার দুচোখে স্নেহের প্রবৃত্তি
তবে কি রয়েছে তোমার ভালবাসাহীন নিষ্ঠুর কিছু স্মৃতি..?
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee