Buy me a coffee
Home Poems চায়ের কাপে কাটানো দিনগুলো!
📜 A poem by Sakib Jawhar

চায়ের কাপে কাটানো দিনগুলো!

Days Spent Over Cups of Tea
📅 Nov 11, 2026⏱ 1 min readBengali

An old couple's days over tea, sugar and sweet teasing.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

বয়স তো অনেক হলো শুনছো!
চিনিটা এবার ছাড়ো,
কোলেস্টেরল তো বাড়তির দিকেই,
সুগারও হচ্ছে গাঢ়!
মৃদু হেসে বলি, ওহে গিন্নি!
তোমার মিষ্টি হাসিতেই বাড়ছে সুগার,
নয়কো চিনি কিংবা সিন্নি!
কয়দিন আর বাঁচবো বলো?
বয়স তো ষাট ছুঁই ছুঁই,
তোমার চায়ের স্বাদেই কাটলো,
জীবনের সব হইচই!
জয়টা গেল এই তো সেদিন,
লাশ পোড়ালাম সবে,
গিয়াসও চললো ওই পাড়েতে
মাস ছয়েক হবে!
মা-বাবাকে হারিয়েছি কবে
দিন পরে না আর মনে,
প্রত্যেক বছর আশ্বিনেতে
বছর যায় গুনে!
ছেলে মেয়ে হয়েছে বড়,
গড়েছে সুখের নিশি,
মস্ত বড় অফিস শেষে,
সময় পাবে কিসি?
আমরা আছি বুড়া-বুড়ি,
জম্পেস দিচ্ছি আড্ডা,
ঘুরতে যাই মাঝে সাঝে,
ধানমন্ডি বা বাড্ডা!
দাও না বাদ এসব মিছা-মিছি ভাবনা,
বলতে দাও ডাক্তার বাবুকে,
অনেক হয়েছে আর না!
সঙ্গে থাকো শুধু তুমি,
চিনিও সাথে থাকনা!
প্রতি বেলা বারান্দায়,
চা নিও বরং দু'কাপ,
আলতো করে রোদ লাগিয়ে
তোমার সঙ্গে কাটুক সব রাত!
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee