Buy me a coffee
Home Poems বন্ধু
📜 A poem by Sakib Jawhar

বন্ধু

Friend
📅 Nov 11, 2026⏱ 1 min readBengali

Two friends, sailors of a river of sorrow, sharing joy and grief.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

নদী ছিল জলে ভরা
নদীর জল অশ্রুতে গড়া
নামটি ছিল কষ্ট নদী
শুনতে তুই চাস যদি...
সেই নদীর নাবিক মোরা
জলের ভেতর ঘোরা ফেরা...
সাঁঝের বেলা ঘরে ফেরা
দুখের নাও দুখেই ঘেরা।
শোকার্ত উপকূল বাসা মোদের
পাইনা মোরা দেখা রোদের
অমাবস্যাই সঙ্গী শুধু
নিয়তির মোরা চরম শত্রু...
তবুও রয়েছি বন্ধু দুজন
সুখ দুঃখের আপনজন;
এক সাথে পথ দেই যে পাড়ি
হাসতে হাসতে মরতে পারি!
সব কষ্ট দিবো পাড়ি
সুখ হবে মোদের বাড়ি!
বন্ধু রইবো তুই ও আমি
তোকে ছাড়া নিঃস্ব আমি...!
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee