আমাদের পথচলার দিন তো পার হল অনেক,
বোধকরি তোমার মনে নেই কিছু আর!
ফেলে আসা দিনের কথা কি আর ভাববো বলো?
জানো বোধ করি,
এ সৃষ্টিতে নয় কোন কিছু অবিনশ্বর!
এক সময় গনগনে নক্ষত্রের আলোও
নিভে যায় কালের অতল গহব্বরে —
আলো জ্বেলে জ্বেলে, নিজেকে জ্বালিয়ে।
তবে কিসের অহমিকায় ঘূর্ণায়মান,
তুমি আপন বলয়ে?
অথচ, প্রতিদিন-প্রতিরাত,
জ্বলে-পুড়ে যাওয়া এই আমি —
তোমাকে পাওয়ার আশায়,
মিথ্যে স্বপ্ন সাজিয়েছিলাম একটু বেশিই বোধকরি!
তার কি চমৎকার প্রতিদানই না তুমি দিলে!
আমাদের তৈথুলি-মৈথুলীর মাঝে,
কখন যে তুমি বেঁচে থাকার অন্য অবলম্বন বেঁছে নিলে,
টেরই পাইনি একদম!
সম্পর্কের মিথস্ক্রিয়ায় বন্দী এ আমি,
দিনশেষে রয়ে গেছি বড়ো একেলা,
ঠিক যেন আঘাতের পর আঘাত আসার পরও
ইলেক্ট্রন রয়ে যায় একা!
আমি অহংকার নই, আমি গর্ব নই,
আমি শুধু একা, এক বিন্দু ইলেকট্রন —
নিঃসঙ্গ, নির্জন, কিন্তু নির্ভীক।
তবু, বাঁচতে হয়!
দুরন্ত আশায় ছুঁটে চলতে হয়,
ছুঁটে চলি সত্যিকারের প্রেমের খোঁজে!
যে প্রেম তুমি আমায় কখনোই দাও নি!
আমি পেতে চাই প্রেমের প্রকৃত অমৃত সুধা,
আজ, কাল কিংবা পরশু,
যে সুধাতে আমার তপ্ত হৃদয়ের জ্বালা মিটবে
এক লহমায়!
আমি ভুলে যাবো সব-
তিক্ত-বিষাক্ত অতীত!
পঙ্কিলতায় ডুবে থাকা থাকা
তোমার বরাহ জীবন,
তোমাকেই দারুন মানায়!
© 2025 The Quiet Pulse. All rights reserved.
All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Leave a Reply